News Bangla 24 BD | সিয়ামের কণ্ঠে শাকিব খান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রশংসা করেছেন তরুণ নায়ক সিয়াম আহমেদ। রোববার রাতে ইউটিউবে প্রকাশিত হলো শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’ ছবির টিজার। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজার ও ছবির নায়ক শাকিব খানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিয়াম। এতে তিনি লিখেছেন, “সুপার হিরোর টিজার দেখলাম। আমি অনেকদিন পর ভালো কোনো বাংলাদেশি সিনেমার টিজার দেখলাম। আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ শাকিব ভাইকে অসাধারণভাবে উপস্থাপন করার জন্য। শাকিব ভাই আমাদের দেশের সম্পদ। তাকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন। কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি। হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী। আমরা তাকে তার সামর্থ অনুযায়ী তুলে ধরতে পারিনি। ‘সুপার হিরো’র টিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হব অনেক। যারা ফিল্মকে ভালোবেসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি। শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে। তখন নিউকামাররা সুযোগ পাবে ভালো কিছু করার।”‘সুপার হিরো’ ছবির জন্য শুভকামনা করে সিয়াম আরো বলেন, “আশা করছি আরো সুপার হিরো এদেশে নির্মাণ হবে, হয়তো তার কোনো একটাতে আমিও অভিনয় করব। আপনারা জানেন ঈদে ‘পোড়ামন-২’ সিনেমাটিও আসছে। আমরা যারা নতুনরা ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি, তাদের জন্য আপনাদের সহযোগিতা কাম্য। আশা করি ঈদে আসন্ন সবগুলো ছবির পাশে থাকবেন। বাংলা চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ সবাইকে।’’ প্রসঙ্গত, সিয়াম আহমেদ অভিনীত ‘পোড়ামন-২’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এতে থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও আনোয়ারা প্রমুখ। ছবিটি এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এদিকে সুপার হিরোর টিজার প্রকাশের পর তা সাড়া ফেলেছে শাকিব-ভক্তদের মাঝে। অনেকেই এর প্রশংসা করছেন। এতে পরিচালক আশিকুর রহমানের অসাধারণ নির্মাণ ফুটে উঠেছে। শাকিব খানের অনবদ্য লুক, গ্ল্যামার নিয়ে স্টাইলিশ বুবলী, দাপুটে রূপে দেখা গেছে টাইগার রবী ও তারিক আনামদের। আছে দেশ-বিদেশের অসাধারণ দৃশ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ