News Bangla 24 BD | চন্দ্র তোমারের বয়স এখন ৮৭ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শুটিং করতে গিয়ে ভূমি পেডনেকারের মুখের বিভিন্ন স্থানে চামড়া পুড়ে গেছেশুটিং করতে গিয়ে ভূমি পেডনেকারের মুখের বিভিন্ন স্থানে চামড়া পুড়ে গেছে চন্দ্র তোমারের বয়স এখন ৮৭। উত্তর প্রদেশের বাগপাট জেলার জোহরি গ্রামে সবাই তাঁকে ‘রিভলবার দাদি’ নামে ডাকে। তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী শার্প শুটার। এরই মধ্যে ২৫ বার জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। ছয় সন্তানের মা। নাতি-নাতনির সংখ্যা ১৫। গ্রামের কাছেই জোহরি রাইফেল ক্লাবের সদস্য ছিলেন তাঁর এক নাতনি। নাতনির সঙ্গে দাদিও সেই ক্লাবের সদস্য হন। তখন চন্দ্র তোমারের বয়স ছিল ৬৫ বছর। তাঁর বউদি প্রকাশী তোমারের বয়স ৮২। চন্দ্রর একজন গুণমুগ্ধ অনুসারী। জানা যায়, স্থানীয় পুলিশের ডেপুটি সুপারকে লক্ষ্যভেদে একবার পরাস্ত করেছিলেন প্রকাশী তোমার। বৃদ্ধার হাতে পরাস্ত হওয়ার পর সেই ডেপুটি সুপার নাকি একটি অনুষ্ঠানে আসতে চাননি।

এবার ভারতীয় শার্প শুটার চন্দ্র তোমার আর তাঁর ভাবি প্রকাশী তোমারের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম ‘ষান্ড কি আঁখ’। পরিচালক তুষার হিরানন্দিনী। প্রযোজক অনুরাগ কাশ্যপ। গত ১০ ফেব্রুয়ারি বাঘপাতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। কিছু অংশের শুটিং হবে হস্তিনাপুর আর মাওয়ানাতে।বলিউড তারকা ভূমি পেডনেকারবলিউড তারকা ভূমি পেডনেকারশুটিংয়ে ঘটেছে বিপত্তি। জানা গেছে, শুটিং করতে গিয়ে নাকি ভূমি পেডনেকারের মুখ পুড়ে গেছে। কীভাবে! ‘ষান্ড কি আঁখ’ ছবিতে চন্দ্র তোমারের চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকার। তাঁর বয়স ২৯। কিন্তু শুটিংয়ের আগে প্রতিদিন তাঁকে ৮০ বছরের চন্দ্র তোমারের মতো সাজতে হয়। পুরো তিন ঘণ্টা ধরে তাঁকে প্রস্থেটিকস মেকআপ নিতে হয়। আর উত্তর প্রদেশের তীব্র রোদে আট ঘণ্টার বেশি সময় ধরে চলে শুটিং। চিকিৎসকদের মতে, প্রস্থেটিকস মেকআপ, তীব্র রোদ আর ধুলার কারণে ভূমি পেডনেকারের মুখের চামড়া পুড়ে গেছে। এ পর্যায়ে মুখের চিকিৎসার জন্য প্রাকৃতিক নানা কিছুর ওপর আস্থা রাখার জন্য এই বলিউড তারকাকে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

RFL Gas Stove
ভারতীয় সংবাদমাধ্যমকে ভূমি পেডনেকার জানিয়েছেন, এরই মধ্যে নিজের ত্বক বিশেষজ্ঞের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েছেন। চামড়া এবং মুখের ত্বক ঠান্ডা করার জন্য অ্যালোভেরা ব্যবহার করছেন। কোনো ধরনের মেডিকেটেড স্কিন কেয়ার পণ্য ব্যবহার করতে চিকিৎসক নিষেধ করেছেন তাঁকে।‘ষান্ড কি আঁখ’ ছবির পোস্টার‘ষান্ড কি আঁখ’ ছবির পোস্টারমুখের এত বড় ক্ষতি হওয়ার পরও শুটিং অব্যাহত রেখেছেন ভূমি পেডনেকার। নিজের মুখের বর্তমান অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এই ছবির জন্য মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জিংও বটে। আমাকে প্রতিদিন ৮০ বছরের বুড়ি সাজতে হচ্ছে। প্রথম দিন মেকআপ নেওয়ার পর নিজেকে দেখে চমকে গিয়েছিলাম। এখানে আঠালো রাসায়নিক মিশ্রণ প্রতিদিন আমাকে ব্যবহার করতে হয়। এরপর অত্যধিক তাপমাত্রায় শুটিং করছি। এ কারণে মুখের বিভিন্ন স্থানে চামড়া পুড়ে গেছে। এই ছবির জন্য আমি নিজের শতভাগ দিয়ে কাজ করছি।’ পরে অবশ্য বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে ছবিটি তিনি সরিয়ে ফেলেছেন।

‘ষান্ড কি আঁখ’ ছবিতে চন্দ্র তোমারের বউদি প্রকাশী তোমারের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু।

এ বিভাগের অন্যান্য সংবাদ