News Bangla 24 BD | আমি বাবার পারফিউম খুবই পছন্দ :করিজানভি কাপুর - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমি বাবার পারফিউম খুবই পছন্দ :করিজানভি কাপুর


নির্মাতা বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী দম্পতির মেয়ে জানভি কাপুর। গত বছর ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন।

ফ্যাশন সচেতন হিসেবে বলিপাড়ায় জানভির সুনাম রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মেয়েদের চেয়ে ছেলেদের পারফিউম বেশি পছন্দ করেন তিনি। এমনকি মাঝে মাঝে ছেলে-মেয়ে দুই ধরনের পারফিউম মিশিয়ে ব্যবহার করেন এই অভিনেত্রী।

জানভি কাপুর বলেন, আমি আসলে বাবার পারফিউম খুবই পছন্দ করি। ছোট বেলায় তার ওয়্যারড্রব থেকে পারফিউম নিতাম। সত্যি বলতে, ছেলেদের পারফিউম বেশি পছন্দ করি। রাতে ছেলে ও মেয়েদের পারফিউম মিশিয়ে ব্যবহার করি।

সাক্ষাৎকারে তার কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইলে তিনি বলেন, এটি এক কথায় প্রকাশ করা অসম্ভব। আমি বলতে পারব না। তবে এটি একটি অনুভূতি। আমাদের সবার চেয়ে বড়। একবার একটি উক্তি পড়েছিলাম— আমরা জীবনে যা কিছু করি সবই বাড়তি ভালোবাসা পাবার জন্য। তাই জীবনে যা করছি সবই ভালোবাসা পেতে। আর মানুষের ভালোবাসা পেতে যা করছি তা করে যাব।

বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জানভি। এর মধ্যে রয়েছে— জয়া আখতারের গোস্ট স্টোরিজ, শরন সাক্সেনার গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, হার্দিক মেহতার রুহি আফজা এবং কলিন ডিকুনহার দোস্তানা-টু

এ বিভাগের অন্যান্য সংবাদ