News Bangla 24 BD | এবার দীপঙ্কর-দোলনের বিয়ের ভিডিও ভাইরাল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এবার দীপঙ্কর-দোলনের বিয়ের ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক : বুড়ো বয়সে ভালোবেসে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা দীপঙ্কর দে। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ৭৫ বছর বয়সী দীপঙ্কর। এরপর অনেক ঝড় বয়ে গেছে তাঁদের উপর দিয়ে।
বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। কয়েক দিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার কারণে ম্লান হয়ে গিয়েছিলো তাঁদের বিয়ে পরবর্তী আয়োজন। না, আবারও খুশির আমেজ ছড়ালেন তাঁরা।
প্রকাশ্যে এলো দোলন রায় ও দীপঙ্কর দের বিয়ের ভিডিও। ভিডিওর নেপথ্যে বাজছে ‘এক প্যায়ার কা নগমা’ গানের সুর। এই ভিডিও প্রকাশ হতে না হতেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্টুরেন্ট বসেছিল তাঁদের বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করেছেন দীপঙ্কর দে ও দোলন রায়। সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কেড়েছেন ৭৫-এর দীপঙ্কর।
অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়। দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কু-ু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷
উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস। প্রসঙ্গত, ৭৫ বছর বয়সী দীপঙ্কর দে দীর্ঘদিন ধরেই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। অবশেষে আইনি স্বীকৃতি পেল তাঁদের ‘সম্পর্ক। কলকাতার এক রেস্টুরেন্টে বসেছিল বিয়ের আসর। সেখানে কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ