News Bangla 24 BD | ভালোবাসা দিবসে নিপার একক মিউজিক ভিডিও ‘প্রেম জ্বালা’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভালোবাসা দিবসে নিপার একক মিউজিক ভিডিও ‘প্রেম জ্বালা’


এবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ২০২০ রঙধনু মিউজিক চ্যানেলের ব্যানারে নতুন একটি গান নিয়ে সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার ভক্ত শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তিনি দ্বিতীয় বারের মতো একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা লিখেছেন মোঃ তকবির হুসাইন। গানের সুর সঙ্গীত করেছেন বর্তমান প্রজন্মের তরুণ জনপ্রিয় সংগীত পরিচালক আলামিন খান। গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম জ্বালা’। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক। নতুন গান প্রসঙ্গে মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে। আমাকে নতুনভাবে আমার ভক্ত ও দর্শক শ্রোতা দেখতে পাবেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার সকল দর্শক- শ্রোতাদের এই গানটি ভালো লাগবে। রঙধনু মিউজিক চ্যানেল জানায়, বিশ্ব ভালোবাসা দিবসে গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে মাহমুদা ইয়াসমিন নিপা এখন ঢাকা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু গান নিয়েই যে নিপা ব্যস্ত রয়েছেন এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশুনা নিয়েও। তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স করছেন। সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই ‘প্রেম জ্বালা’ গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ